সোমবার, আগস্ট ২৪, ২০২৬

শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা'র নবনির্বাচিত কমিটির অভিষেক

  • এ কে আজাদ
  • ২০২৫-০১-২৮ ১৮:২৩:৩৫
নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা'র (২০২৫-২৬) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল তৃতীয় তলায় অভিষেক অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মধ্যে দিয়ে অভিষেক অনুষ্ঠানে শুরু হয়। এরপর বিদায় কমিটি নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন। গত ১০জানুয়ারি সমিতির ভোট অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুর রহমান কিরন সভাপতি শরীয়তপুর জেলা বিএনপি, মো. মহিউদ্দিন আহমেদ জিন্টু, সদস্য জাতীয় নির্বাহি কমিটি বিএনপি; বিএম ইউসুফ আলী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, আব্দুল আওয়াল হাওলাদার রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মনিরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা.সাখাওয়াত হোসেন সায়ন্ত, শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা'র নির্বাচন কমিশনার কাঞ্চন কুমার দে, শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা'র সভাপতি হাবিবুর রহমান পলাশ সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুনসহ সদস্যবৃন্দ। বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু বলেন, স্বৈরাচারী সরকার ক্ষমতায় এসে দুইটা বিভাগকে বিতর্কিত করেছেন। পুলিশ ও মিডিয়াকে। শেখ হাসিনার আমলে বাংলাদেশের মিডিয়া গুলো স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বস্তুনিষ্ঠা সাংবাদিকতা করার আহবান জানিয়ে শরীয়তপুর সাংবাদিক সমিতির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। তারা যতভুলভ্রন্দি তুলে ধরবে   তত ভুল গুচিয়ে সঠিকভাবে কাজ করা যাবে। আমরা সবাই শরীয়তপুর একটা ছায়ার নিচে আছি। এজেলার জনসংখ্যা ভিত্তিতে উন্নয়ন করার দরকার। তাই শরীয়তপুরের উন্নয়নের জন্য আমাদেরই উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, বিভিন্ন জেলা উন্নয়ন হলেও শরীয়তপুরে উন্নয়ন হলো না কেন। আগে যারা শরীয়তপুরের দায়িত্বে ছিলেন তারা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। কারণ অন্যান জেলা উন্নয়ন হলে শরীয়তপুর হলো না কেন, উন্নয়ন না হওয়া তাই প্রমাণ দেয়। শরীয়তপুর জেলার বিভিন্ন উন্নয়নের জন্য সরকার যে বাজেট দিয়েছিল সেই বাজেটের টাকা কোথা গেলো। এই অনিয়মের বিষয়ে সাংবাদিকদের স্বোচ্চার হতে হবে। সাংবাদিক ও রাজনীতিবিদ মিলে নতুন একটি শরীয়তপুর গড়ার প্রত্যায় ব্যক্ত করে শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা'র পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ জাতীয় আরো খবর