বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

টেকসই জ¦ালানী ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০১-২৬ ২১:৫৭:১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘ক্লিন এনার্জি-টেকসই ভবিষ্যৎ’  শিরোনামে  নবায়নযোগ্য জ¦ালানীতে দ্রততর  রুপান্তরসহ  সুশাসিত দুর্নীতিমূক্ত  ও টেকসই  জ¦ালানী ব্যবস্থা  প্রতিষ্ঠার  চাহিদা  জোরদারের দাবিতে  টিআইবি-সনাক চাঁপাইনবাবগঞ্জের উদ্যেগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারী) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সনাক সভাপতি এড. সাইফুল ইসলাম রেজা, সদস্য সেলিনা বেগম,গোলাম ফারুক মিথুন, ওয়ালিউল আজিম, ইয়েস প্রতিনিধি আমিনুল ইসলাম আবির, একটিভ সিটিজেন গ্রæপ নসিপুর সমন্বয়ক আবুল আল মাসুদ জনি, একটিভ সিটিজেন গ্রপের ভুমি বিষয়ক সমন্বয়ক জেনাউর রহমান সাইদ, মহারাজপুর একটিভ সিটিজেন গ্রæপ সদস্য মোমেনা খাতুন প্রমুখ।
মানববন্ধনে টিআইবি’র ধারণাপত্র পাঠ করেন সনাক সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি। তিনি ধারণাপত্রের ১২টি দাবি উপস্থাপন করেন। টিআইবি’র এরিয়া কোÑঅর্ঢিনেটর শফিকুল ইষামের সঞ্চালনায় কর্মসূচীতে টিআইবি-সনাক কর্মী, সহযোগি গ্রæপ সমুহের সদস্য সহ  এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


এ জাতীয় আরো খবর