ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা বিকাল ৩ টায় কার্তিককুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় লাবিবা স্পোটিং ক্লাব ও তরুলতা স্পোটিং ক্লাব একে অপরের মুখোমুখি হয়। আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে লাবিবা স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাধারন সম্পাদক শেখ ইমাম ্হোসেন। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম মিঠু, শেখ নাজিম , যুবদল নেতা মাহাবুর, রতন, সেলিম, মিদুল, রবিউল, নয়ন, আশরাফুল , হাসান , আরিফ, মফিজ, শোভন সহ বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ।