মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কোম্পানীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৫-০১-২৩ ২৩:০৯:৪৯

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের-২০২৫ সেশনে থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জিরো পয়েন্টে সংগঠনের উপজেলা সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুদ্দাসসির হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনে হাতপাখা প্রতীকে সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু নাছের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখা সভাপতি মোহাম্মদ ওলি উল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক হারুন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিশদ কোম্পানিগঞ্জ উপজেলা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী  মুফতি হাফিজুল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক সভাপতি এইচ.এম শহিদুল ইসলাম,বাংলাদেশ মুজাহিদ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি কারী মোশারফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মুহাম্মদ তারেক মাহমুদ।
অনুষ্ঠান শেষে ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটিতে সভাপতি পদে মোহাম্মদ ইমরান হোসেন,সহ-সভাপতি, আবু রায়হান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর নবী'র নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মুদ্দাসসির হোসাইন।

 


এ জাতীয় আরো খবর