বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবঞ্জের জহুরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৬টি ভারতীয় মহিষ আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০১-২৩ ২২:৫১:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্তে বিজিবির অভিযানে অবেধ ও চোরাচালানকৃত ৬টি ভারতীয় মহিষ আটক হয়েছে। বৃহস্পতিবার(২৩ জানুয়ারী) বিকাল ৫টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯/৫ এস হতে প্রায় ১৭০ গজ বাংলাদেশের ভেতরে সদর ্উপজেলার নারায়ানপুর ইউনিয়নের দেবিপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের উদ্দেশ্যে লুকিয়ে রাখা লুকিয়ে রাখা ভারতীয় মহিষগুলো আটক করে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হবে। সীমান্তে বিজিবি কড়া নজরদারি  অব্যহত রেখেছে বলেও জানান অধিনায়ক।


এ জাতীয় আরো খবর