মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ঢাকা ক্যাপিটালস বিপিএল ক্রিকেটে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখলো

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০১-২২ ২৩:৪৫:৪২

ঢাকা ক্যাপিটালস জয় দিয়ে বিপিএল ক্রিকেটে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখলো। 
বুধবার  (২২ জানুয়ারি)  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে আসলো ঢাকা। 
দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাইম ইসলাম ও জুবাইদ আকবরির অনেকটা ধীর গতিতে ব্যাট করতে থাকেন। ৭ ওভারে এই দুই ব্যাটসম্যান করেন ৪০ রান। নাইম ইসলাম ৪০ ও জুবাইদ ১৯ রান করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৬ উইকেটে ১৪৮ রান করে স্বাগতিক চিটাগং। 
লক্ষ্য তাড়া করতে নেমে, তানজিদ তামিমের অপরাজিত ৯০ রানে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় ঢাকা ক্যাপিটালস।


এ জাতীয় আরো খবর