বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

পলিমাটি কর্তৃক শীতবস্ত্র উপহার

  • তরফদার মো: আক্তার জামীল
  • ২০২৫-০১-১৯ ০৯:৩২:৫৯

ডেস্ক নিউজ 
রাজশাহীর বাঘা উপজেলায় শীতার্ত দরিদ্র মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছে রাজশাহীর
অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  'পলিমাটি'। শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজশাহীর বাঘা  উপজেলার খানপুর জেপি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপহার তুলে দেওয়া হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মো: আক্তার জামীল। সংগঠনটির সভাপতি উজ্জ্বল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। এছাড়া খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মাহমুদুল ইসলামসহ সংগঠনের সদস্য সাইফ, মাহিম ও সীমা উপস্থিত ছিলেন।
এদিন ২০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
বসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল মতিন লিটনের  সভাপতিত্বে ও সদস্য করিমুল হক সাথীর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভা ও বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ফৌজুল আজিম। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় অফিসার সোহরাব হোসেন,ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।উপস্থিত ছিলেন
চাপরাশির হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার,বিএনপির নেতা মোঃ কামাল উদ্দিন,বসুরহাট পৌরসভা বিএনপির সহ-সভাপতি শওকত হোসেন সগীর, আহছান উল্যাহ শিপন,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন,বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর