শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার'র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা

  • মু. রিমন ইসলাম, মৌলভীবাজার।
  • ২০২১-০৫-১১ ১৮:৪৩:৩৮
মু. রিমন ইসলাম, মৌলভীবাজার: শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়ন (২ নং) পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার নিজ ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (১১ মে) এক শুভেচ্ছা বার্তায় এ ঈদের শুভেচ্ছা জানান আব্দুর রশিদ তালুকদার। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে আল্লাহর নিকট প্রিয় ইউনিয়নবাসীর উন্নতি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে প্রার্থনা করছি। করোনার বৈশ্বিক এই মহামারি কাটিয়ে আবারও অতীতের মত আনন্দমূখর ঈদ উদযাপন করার এবং আমাদের শান্তি ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরো শক্তিশালী করার তৌফিক যেন দান করেন মহান আল্লাহ। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধ নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরো খবর