বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ ও এশিয়া কাপের বাছাইয়ে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেয়েছে মালদ্বীপকে

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৭ ০৮:২২:১৮

বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত  ড্র তে ফিফা বিশ্বকাপ ২০২৬ ও এশিয়া কাপের বাছাইয়ে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেয়েছে মালদ্বীপকে। 
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এশিয়ার ৪৬টি দল এন্ট্রি দিয়েছে। এশিয়ার র‌্যাংকিংয়ে ২৭ থেকে ৪৬ এ অবস্থান করা দলগুলোকে রাউন্ড ১ খেলতে হবে। বাংলাদেশের র‌্যাংকিং ৪১ নম্বর হওয়ায় দ্বিতীয় পটে ছিল। ড্রয়ের দুই নম্বর পেয়ারিংয়ে প্রথম পট থেকে মালদ্বীপের নাম উঠে। এরপর দ্বিতীয় পটে বাংলাদেশের নাম উঠে।
র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় প্রথম খেলাটি হবে মালদ্বীপের মাটিতে আগামী ১২ই অক্টোবর। এরপর আগামী ১৭ই অক্টোবর ঘরের মাটিতে খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের ফলাফলের ভিত্তিতে জয়ী দল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। 
উল্লেখ্য, বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়েছে। সে হিসেবে বাংলাদেশের এবার বড় সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার।
এদিকে, আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমস ফুটবলের গ্রুপ চূড়ান্ত হয়ে গেছে আজ। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এতে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভারত, চীন ও মিয়ানমার।
এশিয়াডে মেয়েদের ফুটবলে খেলবে জাতীয় দল। মেয়েদের ফুটবলে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের গ্রুপসঙ্গী জাপান, ভিয়েতনাম ও নেপাল। এশিয়াডের মেয়েদের ফুটবলে এই প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ।


এ জাতীয় আরো খবর