বুধবার, আগস্ট ২৬, ২০২৬

মহেশখালীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০১-১৪ ২২:০৪:৩৯

মহেশখালী কক্সবাজার ১৪ জানুয়ারী ২০২৫ 
মহেশখালী উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের তথ্য সঠিকভাবে সংগ্রহ ও নিবন্ধনের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
১৪ জানুয়ারী(মঙ্গলবার) দুপুরে মহেশখালী মডেল হাই স্কুলের হল রুমে উপজেলা নির্বাচন অফিস এই কর্মশালার আয়োজন করে। 
মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল এর  সঞ্চালনায়  প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-
মহেশখালী উপজেলার ভোটার তালিকা হালনাগাদ যাচাই-বাছাই কমিটির আহবায়ক,উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন,মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ,
মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম,
মহেশখালী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক  গিয়াস উদ্দিন কাদেরসহ সংশ্লিষ্ট জন। 
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্। তারা ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের সঠিক প্রক্রিয়া এবং এর গুরুত্ব তুলে ধরেন।
মহেশখালী উপজেলায় ভোটার তালিকা হালনাগাদে ২৩ জন সুপারভাইজার ও ১১২ তথ্য  সংগ্রহকারী রয়েছে। 
প্রশিক্ষণ কর্মশালায় ২৩ জন সুপারভাইজার এবং ১১২ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সঠিক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তা নিবন্ধনের পদ্ধতি নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে ২০ জানুয়ারী ২০২৫ ইং।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়-
আগামী ২০ জানুয়ারী থেকে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ শুরু করবেন। এই কার্যক্রমের মাধ্যমে নতুন ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
কর্মশালায় বক্তারা তথ্য সংগ্রহকারীদের প্রতি সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, প্রতিটি তথ্য যেন সঠিকভাবে সংগ্রহ করা হয় এবং এর মাধ্যমে দেশের ভোটার তালিকা আরও নির্ভুল হয়।
মহেশখালী উপজেলায় এই প্রশিক্ষণ কর্মশালা ভোটার তালিকা হালনাগাদে কার্যকরে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টজন।

 


এ জাতীয় আরো খবর