বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটি উল্টে চালক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০১-১৪ ২১:৩৭:০৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে আমনুরা থেকে গোদাগাড়ীগামী সড়কে নিজ ভুটভুটির নীচে চাপাা পড়ে এর চালক মো. আসানুর(৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার(১৪ জানুয়ারী) সকাল ৯টার দিকে আমনুরা খাদ্যগুদামের সামনে ঘটনাটি ঘটে। নিহত আসানুর নওগাঁর নিয়ামতপুর থানার বনগাঁ চান্দাইল এলাকার তৈমুরের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, নিয়ামতপুরের এক মাছ ব্যবসায়ীর মাছ নিয়ে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারে বিক্রি করে ওই ব্যবসায়ীকে নিয়ে ভুটভুটিযোগে বাড়ি ফিরছিলেন আসানুর। পথিমধ্যে ভুটভুটির সামনের চাকা ভেঙ্গে ভুটুভুটিটি উল্টে এর নীচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন চালক আসানুর। আহত হন তাঁর সাথে একই গাড়ীতে থাকা ওই ব্যবসায়ী। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর