প্রখ্যাত গীতিকার ও সুরকার সুধীন দাশগুপ্তের জন্ম ৯ অক্টোবর ১৯৩০ সালে যশোর জেলার বড়কালিয়াতে।
তাঁর শৈশব কেটেছে দার্জিলিংএ। মাত্র ১৩ বৎসর বয়সে সেকালের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় পিকে সেনকে দার্জিলিংএ পরাজিত করে হৈচৈ ফেলে দিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি তিনবার ব্যাডমিন্টন চাম্পিয়ন হন।
ব্যাডমিন্টন খেলার পাশাপাশি শৈশবে তিনি শিখেছিলেন পিয়ানো, মাউথ অর্গ্যান, সেতার ইত্যাদি বাদ্যযন্ত্র।
লণ্ডনের রয়াল কলেজ অব মিউজিক থেকে তিনি মাস্টার ডিগ্রি লাভ করেছিলেন। আর সেতার শিখেছিলেন এনায়েত খাঁর রেকর্ড শুনে শুনে।
তিনি ভারতীয় রাগসঙ্গীতের চর্চা করেছিলেন কিছুদিন। এছাড়া তাঁর কাছে ছিল বাংলা লোকগানের বিশাল ভাণ্ডার।
১৯৫৩ সালে তাঁর সুরারোপিত প্রথম রেকর্ড প্রকাশিত হয়। শিল্পী ছিলেন বেচুদত্ত।
১৯৫৩ সালে 'উল্কা' চলচ্চিত্রে তিনি প্রথম সঙ্গীত পরিচালনা করেন। সুর রচনার পাশাপাশি তিনি গানও রচনা করেছেন।
সুধীন দাশগুপ্ত একজন বাঙালি কন্ঠশিল্পী, গীতিকার সঙ্গীত পরিচালক। তাঁর রচনা ও পরিচালনায় বাংলা আধুনিক গানে স্পন্দনের সৃষ্টি করে। পাশাপাশি বাংলা চলচ্চিত্রের গানে সূচনা করেছিল এক নতুন দিগন্তের।
১৯৮২ সালের ১০ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।