বিদায়ী বছরে পাইকগাছা থানায় ধর্ষণ, হত্যা ও মাদকসহ ১৮৪ টি মামলা রেকর্ড: গ্রেফতার হয় ৭৯৯ জন
- শেখ নাদীর শাহ্,
-
২০২৫-০১-০৭ ১৮:৩৭:৫৭
- Print
Upgrade to a smarter Gmail
Secure, fast & organized email
Open
News paikgacha-07,01,পাইকগাছা (খুলনা):
বিদায়ী বছরে খুলনার পাইকগাছা থানায় ধর্ষণ, হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে মোট ১৮৪ টি মামলা রেকর্ড করা হয়। যার মধ্যে মাদক মামলা ছিল শীর্ষে। একই সময়ে এসব ঘটনায় ও সাজাপ্রাপ্তসহ মোট ৭৯৯ জন আসামীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গত বছর ২০২৪ সালের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাইকগাছা থানায় ধর্ষণ ও নারী নির্যাতন মামলা ৮টি, সন্ত্রসী আইনে ১ টি, হত্যা মামলা ৩ টি, ডাকাতি ১ টি, সড়ক দূর্ঘটনার মামলা ৪ টি, মাদক দ্রব্য আইনে ৩৫ টি এবং অন্যান্য বিভিন্ন অপরাধে আরো ১৩৩ টি মামলাসহ মোট ১৮৪ টি মামলা রেকর্ড করা হয়। একই সময়ে থানা পুলিশ অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত ৮২ জন আসামীসহ বিভিন্ন মামলায় আরো ৭১৭ জনসহ মোট ৭৯৯ জন আসামীকে গ্রেফতার করে।
ঈাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সবজেল হোসেন জানান, ২০২৩ সালের তুলনায় ২৪ সালে মামলা বা অপরাধের পরিমাণ কম ছিল। তবে বিগত বছরে থানার আলোচিত মামলা ছিল, উপজেলার রাড়ুলী ইউনিয়নের এক গৃহবধুকে মুখে সুপার গ্লু আঠা দিয়ে ধর্ষণ ও ডাকাতির ঘটনা। যা সারাদেশে ব্যাপক আলোচিত ও সমালোচিত ঘটনা ছিল। এছাড়া গত বছর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যত্থানে ৫ আগষ্ট আওয়ামী রীগ সরকারের পতন হলে পাইকগাছায় বেশ কিছু ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। যা গত ফ্যাসিস্ট সরকারের দোষরদের উপর ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক ঘটে।
সৈরাচারী আওয়ামীলীগের বহু নেতা-কর্মী বিভিন্ন মামলায় জেলে ও গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে যাদের অত্যাচারে বিরোধী দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ নির্যাতন, হয়রাণি ও মিথ্যা মামলায় কারাবাস ও পলাতক ছিল।
থানা ওসি আরো জানান, তিনি গত ১ নভেম্বর ২০২৪ ইং তারিখ পাইকগাছা থানায় যোগদান করেছেন। যোগদানের পর থেকে মাদক নিয়ন্ত্রনসহ থানা এলাকার সার্বিক আইন শৃংখলা রক্ষায় তিনি সবর্দা সর্তক রয়েছেন। এজন্য তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।