বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জে বসত ঘরে হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০১-০৫ ১২:১৭:২৭

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ বিশ্ব শাহী দরবার শরীফের খাদেম মরহুম হাফেজ আবদুর রশিদের মেয়ে রজ্জবের নেছা ভাটির বসত ঘরে হামলা,
শ্লীলতাহানী, লুটপাট,হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রজ্জবের নেছা ভাটি।
রোববার সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ বিশ্ব শাহী দরবার শরীফ এলাকায় রজ্জবের নেছা ভাটির বাড়ীতে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রজ্জবের নেছা ভাটি বলেন গত ১৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সন্ত্রাসীরা এসে তার বসত ঘরে ও বিশ্ব শাহী দরবার শরীফে হামলা করে,ঘরের আসবাবপত্র ভাংচুর,৩৫টি সিসি ক্যামেরা ভাংচুর, সিসি ক্যামেয়ার ২টি মনিটর, সিসি ক্যামেরায় ২টি স্টোরেজ ডিভাইস সহ ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুটপাট করে,তাকে হত্যার চেষ্টা করে,তার মেয়ের গলায় থাকা ৮ আনা ওজনের ১টি-স্বর্ণের চেইন নিয়া যায় এবং শ্লীলতাহানী করে।তার স্বামীকে হত্যার চেষ্টা করে।
সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেয়ার পর সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায়ে গত ২৯ শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখে
কোম্পানীগঞ্জ থানায় ১৩ জনের নাম উল্লেখ করে আরো ৭/৮ জনকে অঞ্চাত করে থানায় মামলা দায়ের করেন।মামলার আসামীরা জামিনে এসে  আমাদেরকে স্বপরিবারে হত্যার হুমকি প্রদান করে।
ভাটি আরো বলেন আমার বাড়ীতে হামলার পর আমি আমার ফেসবুক আইডিতে লাইভে এসে আমি ৩৬ মিনিটের লাইভে আমার উপর হামলার বিষয়ে কথা বলি। এর পর কিছু লোক আমার কিছু ভিডিও কাঁটিং করে আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। এসময় তিনি বলেন আপনারা সকলে আমার পুরো লাইভটি দেখুন। এর পর মন্তব্য করবেন। 
এমতাবস্থায় আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদেরকে শাস্তির আওতায় আনার।

 


এ জাতীয় আরো খবর