বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কায়ছার হামিদসহ ৩ পুলিশ কর্মকর্তার বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন।
০৪ জানুয়ারী (শনিবার) কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার(এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কায়ছার হামিদ, এসআই মহসিন চৌধুরী (পিপিএম), এএসআই শিবল দেব এর হাতে ক্রেষ্ট ও নগদ টাকা সম্মাননা হিসেবে প্রদান করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়-২০২৪ ইং সালের ডিসেম্বর মাসে অত্যাধুনিক বিদেশি জি-৩ রাইফেল সহ ৪ টি অস্ত্র উদ্ধার, রেকর্ড সংখ্যক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, মামলা তদন্ত ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদানের জন্য মহেশখালী থানার ওসি-সহ ৩ পুলিশ কর্মকর্তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কায়ছার হামিদ ও এসআই মহসিন চৌধুরী (পিপিএম) কক্সবাজার জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে দায়িত্ব পালন কালে অপরাধ নিয়ন্ত্রণ মূলক কার্যক্রম, কর্মদক্ষতা, কর্তব্যনিষ্টতা, সততা ও শৃঙ্খলামূলক, সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননায় ভূষিত হন।
তাদের প্রতিটি কর্মস্থলে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন অব্যাহত রেখেছেন তারা। এছাড়াও অস্ত্র উদ্ধার কারী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে রহস্য উদঘাটন, ডাকাত ও সন্ত্রাসী গ্রেফতারে সাহসীকতার জন্য বিশেষ অবদান রাখায় কাজের স্বীকৃতি হিসেবে (রেকর্ড) কক্সবাজার জেলায় ১০ম বারের মত শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মনোনীত হয়েছিলেন- মহেশখালী থানায় কর্মরত সময়ে সাহসী এসআই মহসিন চৌধুরী (পিপিএম)।
এস আই মহসিন চৌধুরী পিপিএম অস্ত্র উদ্ধার,১৯ টি সাজা পরোয়ানা সহ ৬৭ টি পরোয়ানা নিষ্পত্তি করায় সার্বিক বিষয় বিবেচনায় কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, এস আই মহসিন চৌধুরী পিপিএম'কে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত হন।
মহেশখালী থানায় কর্মরত এস আই মহসিন চৌধুরী পিপিএম ১০ ম বারের মতো কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এস আই মনোনীত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে, মহেশখালী বাসীর পক্ষ থেকে অভিনন্দন বার্তার হিড়িক পড়ে।
এস আই মহসিন চৌধুরী পিপিএম তার এই অর্জনে স্মরণ করেন- তাঁর (জনম দুঃখী মৃত মা-বাবা'কে)
কৃতজ্ঞতা প্রকাশ করেন- কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার,অতিঃ পুলিশ সুপার(ক্রাইম)অতিঃপুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)অতিঃ পুলিশ সুপার(ডিএসবি)
অতিঃ পুলিশ সুপার ( ট্রাফিক ) মহেশখালী সার্কেল (ভারপ্রাপ্ত)আস্থা ও নির্ভরতার প্রতীক(ওসি)মহেশখালী।
শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক-পুলিশ পরিদর্শক (তদন্ত) মহেশখালী।মহেশখালী থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের প্রতি যারা তার একান্ত চালিকা শক্তি।
মহেশখালী উপজেলার সকল ইউনিয়ন পরিষদে কর্মরত যাদের চোখ দিয়ে তিনি দেখেন গ্রাম পুলিশ (চৌকিদার) দের প্রতি।
সাংবাদিক ভাইদের প্রতি-যারা প্রতিনিয়ত এস আই মহসিন চৌধুরীকে উৎসাহ প্রদান করেন।