বুধবার, আগস্ট ২৬, ২০২৬

সচিবালয়ে বিস্ফোরক জাতীয় পদার্থের মাধ্যমে আগুন দেয়া হয়নি-তদন্ত কমিটি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-৩১ ১৮:২৭:৪৯

সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে বৈদ্যুতিক লুজ কানেকশনের জন্য বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ড. নাসিমুল গনি। বিকেলে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন হস্তান্তরের পর সাংবাদিকদের কাছে এই তথ্য জানান তিনি। বিস্ফোরক জাতীয় পদার্থের মাধ্যমে আগুন দেয়া হয়নি বলেও জানান তদন্ত কমিটির সদস্যরা। 
প্রধান উপদেষ্টার কাছে সচিবালয়ে আগুন লাগার ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার বাস ভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন তুলে দেয়া হয়।

পরে আগুন লাগার কারণ সম্পর্কে সাংবাদিকদের জানান তদন্ত কমিটির সদস্যরা। তারা জানান, সচিবালয়ে আগুন লাগার ঘটনার সাথে মানুষের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। বৈদ্যুতিক ত্র“টির কারণে এই আগুন লাগার ঘটনা।

বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন: তদন্ত কমিটি - মত ও পথ

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দুটি ভিডিও ক্লিপ থেকে সচিবালয়ে আগুন লাগার কারণ জানা গেছে। যা শিগগিরই জনসম্মুখে প্রকাশ করা হবে।
আগুন লাগার ঘটনায় সচিবালয়ের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা মেরামত যোগ্য বলেও জানান তদন্তকারী কমিটির সদস্যরা।

 


এ জাতীয় আরো খবর