সোনাগাজী ফেনী।
ফেনীর সোনাগাজী মডেল থানার এ এস আই তছলিম হোছাইন এর নেশায় যেন হারানো মোবাইল ফোন উদ্ধার করা।
গত তিন মাসে সোনাগাজী মডেল থানায় যোগ দিয়ে এতেমধ্যেই ১৭ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছেন এ এস আই।
তিনি বলেন আমার কাছে যখন মোবাইল হারানোর জিডি আসে তখন আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখি।
কেননা একটি মোবাইল ফোনে মালিকের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে যা অত্যন্ত জরুরি এবং মূল্যবান।
এজন্য আমি এরকম অভিযোগ পেলে সাথে সাথে উদ্ধার কাজে নেমে পড়ি। তথ্য প্রযুক্তির ব্যাবহারের মাধ্যমে দীর্ঘদিন মোবাইল গুলি বন্ধ থাকার পর সিম সংযোগ দিয়ে সচল করার তথ্য পেলে উদ্ধার করতে দেশের যেকোনো প্রান্তে ছুটে যায়। হারানো মোবাইল ফোনটি উদ্ধার করে মালিকের হাতে পৌঁছে দিতে পারলে ভালো লাগে।
সোনাগাজী মডেল থানার এএসপি সার্কেল তসলিম হোসেন বলেন, এমন হারানো মোবাইল তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে মালিকের হাতে পৌঁছে দিতে পারে এমন চৌকশ অফিসার সব থানায় একজন থাকা দরকার। অফিসার্স ইনচার্জ বায়জিদ হোসেন আকন বলেন, আমাদের থানায় এ এস আই তছলিম হোসেন গত তিন মাসে ১৭টি মোবাইল ফোন উদ্ধার করে আমাদের থানাকে প্রশংসিত করেছেন তাঁর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা।