বুধবার, আগস্ট ২৬, ২০২৬

১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের আল্টিমেটাম

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-৩১ ১৭:৪২:০৩

কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির থেকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই ঘোষণাপত্রে জুলাই বিপ্লবের নিহত ও আহতদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন, ফ্যাসিবাদী সরকারের বিচার ও রাষ্ট্র সংস্কারের দিক-নির্দেশনা থাকতে হবে। এসব দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে দিতে হবে'
মঙ্গলবার  (৩১ ডিসেম্বর) বিকেল তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি শুরুর কথা থাকলেও আরও আগে থেকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। 
লাখো শিক্ষার্থীর স্লোগানে মুখরিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। মার্চ ফর ইউনিটি সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে।
এসময় শহীদ পরিবার ও আহতরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের বিচারের দাবি জানান। 

১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম
সমাবেশে নাগরিক কমিটির নেতারা ৭২ এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান। তারা বলেন, গণপরিষদ নির্বাচন করে সংবিধান সংশোধন করা হবে। 
এ সময় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে না আসায় ক্ষোভ  জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। সরকার আওয়ামী লীগের রেখে যাওয়া সিন্ডিকেট ভাঙতে না পারার ব্যর্থতা সমালোচনা করেন সমন্বয়করা। গণঅভ্যুত্থানের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে তাদের উৎখাত করার হুঁশিয়ারি দেন তারা।
এ সময় আগামী ১৫ই জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান বৈষম্যবিরোধী ছত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পাশাপাশি তাদের পুনর্বাসন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সমন্বয়করা। 


এ জাতীয় আরো খবর