বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

পাইকগাছায় পিতা-পুত্রের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে ভাইপোর সংবাদ সম্মেলন

  • শেখ নাদীর শাহ্,
  • ২০২৪-১২-৩১ ১৬:২৫:২৯

পাইকগাছা (খুলনা)::
পাইকগাছার কপিলমুনিতে ছোটভাই পঙ্কজ কর্মকারকে বঞ্চিত করে বড় ভাই সুকুমার কর্মকার কর্তৃক জাল-তঞ্চকতামূলক কাগজপত্র সৃষ্টি করে দোকান ঘর দখলের ঘটনায় দায়ের করা মামলায় বড় ভাই সুকুমার কর্মকার জেল-হাজতে রয়েছে। 
এদিকে মামলায় আদালতের নির্দেশে সিআইডির তদন্তে বড়ভাই সুকুমার কর্মকারকে দায়ী করে প্রতিবেদন দাখিল ও পরে গ্রেপ্তারি পরোয়ানায় পুলিশ সুকুমারসহ ২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়। এ ঘটনায় সুকুমারের ছেলে পলাশ কর্মকার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এর জন্য সিআইডি কর্মকর্তা ও ছোট কাকা পঙ্কজসহ তার ছেলে সাংবাদিক রাম প্রসাদ কর্মকারকে দায়ী করে তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ করেছেন। আয়োজিত ঐ সংবাদ সম্মেলনের প্রতিবাদে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় কপিলমুনি প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ করেন, ছোটভাই পঙ্কজ কর্মকারের ছেলে সাংবাদিক রাম প্রসাদ কর্মকার।
সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বাবা সুকুমার কর্মকার জেলে থাকায় তার ছেলে পলাশ কর্মকার বর্তমানে বেপরোয় হয়ে উঠেছে। বাড়িতে আয়োজিত কথিত সম্মেলনে মিথ্যাচারের পাশাপাশি তার ও তার পরিবারের সদস্যসহ মামলার স্বাক্ষীদের নানাবিধ হুমকি-ধামকি এমনকি জীবননাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।
রামপ্রসাদ কর্মকার আরো বলেন, তার দাদু উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামের মৃত গোষ্ট কর্মকার তার জীবদ্দশায় গত ১০/১২/৯৫ তারিখে নিয়মানুযায়ী এককালীণ ৫০ হাজার টাকা জমা দিয়ে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের মালিকানাধীন সম্পতিতে নির্মিত মার্কেটের (স্বর্ণ পট্টির) একটি পজিশন বন্দোবস্ত নেন। বিদ্যালয় একজন গোপাল চন্দ্র দাশের জামিন হলেও সুকুমার এখনো জেলে রয়েছে। 
এদিকে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে সুকুমার কর্মকারের ছেলে পলাশ কর্মকার নিজেকে বিশেষ ব্যক্তি হিসেবে জাহির করে শনিবার (২৮ ডিসেম্বর) নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। যেখানে পঙ্কজ কর্মকার ও তার ছেলে সাংবাদিক রামপ্রসাদ কর্মকারসহ সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে মনগড়া কল্পকাহিনী মঞ্চস্থ করেন। এমনকি সিআইডি কর্মকর্তা অমিতাভ সন্নাসীকে তদন্ত প্রতিবেদন পক্ষে নেওয়ার জন্য নগদ ৪৫ হাজার টাকা ঘুষ দেন বলে দাবি করেন। এরপর তিনি আরো ৩০ হাজার টাকা দাবি করলে দিতে ব্যর্থ হওয়ায় তিনি সুকুমারের বিরুদ্ধে ঐ প্রতিবেদন দাখিল করেন বলে অভিযোগ করা হয়। 
সম্মেলনে রাম প্রসাদ আরো বলেন, সুকুমারের পক্ষে সকল কাগজপত্র বৈধ হলে তিনি সিআইডি কর্মকর্তাকে ৪৫ হাজার টাকা ঘুষ দিলেন কেন? তাছাড়া কোন কর্মকর্তা কারো কাছ থেকে ঘুষ নিলে কারো সামনে নিবেন কেন? তিনি আরো দাবি করেন, পলাশ নিজেকে একজন প্রভাবশালী সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে জাহির করে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানকে প্রভাবিত করেন।
তিনি বলেন, পলাশ তাকে (রামপ্রসাদ কর্মকারকে) ছাত্রলীগের ক্যাডার হিসিবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, বিষয়টি নিতান্তই হাস্যকর। মূলত তিনি কোন দিন কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেননা। বর্তমানে তিনি দৈনিক চৌকস পত্রিকার কপিলমুনি প্রতিনিধি ও কপিলমুনি প্রেসক্লাবের সদস্য। তাছাড়া তিনি নিজে ছাত্রলীগের ক্যাডার হলে আওয়ামী লীগের শাষনামলে স্কুল কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিবেদন তার বাবার (পঙ্কজ) পক্ষে না দিয়ে জ্যাঠার (সুকুমারের) পক্ষে দিয়েছিল কেন? 
অভিযোগে বলা হয়, পলাশ কর্মকার ও তার পিতা সুকুমার বরাবরই সুযোগ সন্ধানী ও পরসম্পদলোভী। স্বীয়স্বার্থ হাসিলের জন্য পলাশ বিভিন্ন সময় বিভিন্ন সরকারের জনপ্রতিনিধিদের সাথে হাত মিলিয়ে চলে। বিশেষ করে গত ফ্যাসিস্ট সরকারের সময়ে সে স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবুর চিহ্নিত দোসর হিসেবে চিহ্নিত ছিল। এরপরও তার নেতৃত্বে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে ঐদিন বিকেল ৪ টার দিকে পঙ্কজের লোহার দোকান লুট করিয়ে দেয়। যাতে তার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। বর্তমানে রাতারাতি ভোলপাল্টে আওয়ামী বিরোধী হওয়ার ভান ধরছে।

 


এ জাতীয় আরো খবর