বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-২৯ ২৩:১০:১৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বাল্য বিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু -কিশোর -কিশোরীর অধিকার বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় এর আয়োজন করা হয়।
রবিবার(২৯ ডিসেম্বর) বিকেলে গ্রামের একটি আমবাগানে অনুষ্ঠিত এ সংলাপে অংশগ্রহণ করেন স্তানীয় ৫০ জন নারী। অনুষ্ঠানে বক্তব্য দেন নাফিসা আনজুম, মাশরুফা খাতুন, নাফিউল ইসলাম প্রমূখ। গ্রামের নারীরা সংলাপে অংশ নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে অংশ নেওয়ার প্রতিশ্রæকি ব্যক্ত করেন।  
বক্তরা বলেন, সারাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ের হার অনেক বেশি। বাল্যবিবাহ রোধে দরকার জনসচেতনতা। এ লক্ষ্যে নানা কর্মসূচি নেয়া হয়েছে। যার মধ্যে ছিল গম্ভীরা গান, নাটক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, উঠান বৈঠক,  আলোচনা সভা ইত্যাদি।


এ জাতীয় আরো খবর