বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শিরোমণি বাজারের ব্যবসায়ী শেখ লাভলুর ইন্তেকাল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১২-২৯ ১৯:০১:৫২

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ খানজাহান আলী থানার শিরোমণি বাজারের ব্যবসায়ী শেখ লাভলু হোসেন আজ বেলা ১২ টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি ১ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য  গুনোগ্রাহী রেখে গেছেন। মাগরিব বাদ শিরোমণি শহীদ মিনার চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক  মিয়া গোলাম কুদ্দুস, মুন্সি মইনুল ইসলাম, আনোয়ার হোসেন বাবু, শেখ আব্দুস সালাম,জিজুর রহমান, খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ  হাসান মাহমুদ টিটু, ইউপি সদস্য  আলহাজ্ব সেখ আল আমিন, মোঃ বিল্লাল হোসেন, নবিরুল ইসলাম রাজা,মোল্লা সোহরাব হোসেন, ইফতেখায়রুল আলম বাপ্পি, শাহিদুল ইসলাম, শেখ এবাদত হোসেন, আলহাজ শেখ রেজাউল হক, সাইফুল ইসলাম পলাশ, মোহাম্মদ হাদিউজ্জামান, এস এম ইলিয়াস হোসেন, শেখ জাকির হোসেন, শেখ রবিউল ইসলাম, আকিব জাবেদ, ইশতিয়াক হোসেন বিপু, আব্দুল হালিম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ মেহরাব হোসেনসহ শিরোমনি বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


এ জাতীয় আরো খবর