সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

কা ও সা র পা র ভী ন

  • গল্প আছে
  • ২০২৪-১২-২৯ ১২:২১:০৫

গল্প আছে,
গল্প নেবে? গল্প ? 
গল্প তো আছেই। 
ছোট ছোট গল্প, 
কত শত গল্প! 
অল্পকথার স্বল্প জীবনে_
শৈশব গল্প, তারুণ্য গল্প 
যৌবন গল্প,
হাসি গল্প, কান্না গল্প 
ভালোবাসা গল্প 
প্রেম গল্প, বিরহ গল্প 
বিচ্ছেদ গল্প,
হৃদয় ভাঙা গল্প,
পোড় খাওয়া গল্প-
ধোকা খাওয়া গল্প।
অতি চালাকির গল্প, 
বোকাদের গল্প। 
লোকের ভালো করে 
মার খাওয়া গল্প।
অকৃতজ্ঞের গল্প, 
রন্ধ্রে রন্ধ্রে লুকোনো
অদেখা হিংস্র দানবের গল্প। 
সুবিধাভোগী সুযোগ সন্ধানী,
ভোল পল্টির  গল্প। 
এই সব, সবই জীবন গল্প, 
সমাজ গল্প,আপামর গল্প। 
দূরপানে আকাশ, ধরায় দীর্ঘশ্বাস, 
দিন,রাত,মাস,বছর__
আরও কত গল্প! 
বাসন্তী কোঠরে মন ফড়িং এর গল্প॥ 
অনাবিল সুখের পরশে 
ঘুম পাড়ানির গল্প। 
শুনবে ? গল্প আছে, গল্প॥
 

 


এ জাতীয় আরো খবর