মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি নিয়ে চেম্বারের মতবিনিময় সভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-২৮ ২০:৫৮:২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলার ব্যবসায়ীদের সাথে জেলার ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি বিষয়ে মতবিনিময় সভা করেছে। সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। শনিবার(২৮ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের পুরাতন বাজারস্থ চেম্বার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আখতারুজ্জামান রিমন সহ পরিচালকরা।
মতবিনিময়কালে চেম্বার সভাপতি বলেন,ব্যবসায়ীরা ভালো নেই। একদিকে, ব্যাংক সুদ হার এখন পনের শতাংশ  যা চক্রবিধি হারে কুড়ি শতাংশ করে প্রদান করতে হচ্ছে। অপরদিকে, ডলার ও অন্যান্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার অস্থিতিশীল থাকায় ব্যবসা বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। জেলার সোনামসজিদ স্থলবন্দর হতে সরকার বছরে প্রায় এক হাজার দুইশত কোটি টাকা রাজস্ব আদায় করলেও সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবী শুধুমাত্র  সড়কের দুই পার্শ্বে দুই মিটার করে মোট চার মিটার বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। ফলে যানবাহন চলাচলে সড়কটি নতুন করে কোন উপকার আসবে না এবং দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে না। এছাড়া সোনামসজিদ স্থলবন্দরে ১৯৯২ সালের পর কাস্টমস অবকাঠামো নির্মাণ কাজ তেমন হয়নি বললেই চলে। এছাড়া স্থলবন্দর এরিয়ার মধ্যে একটি অগ্নিনির্বাপক ষ্টেশন 'ও  কুড়ি শয্যার হাসপাতাল নির্মাণের জোর দাবি রয়েছে ব্যবসায়ীদের।
সভাপতি আরও বলেন,জেলার গোমস্তাপুরের রহপুর রেলবন্দরটি পূর্ণাঙ্গ রেলবন্দর হিসাবে প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন থেকে দাবি জানানো হচ্ছে। রহনপুর রেলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হলে নেপাল, ভুটান সহ ভারত থেকে পন্য আমদানী-রপ্তানীর ক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্তমান বাৎসরিক রাজস্ব আয় দুইশত কোটি টাকা থেকে দুই হাজার কোটি টাকা  পর্যন্ত বাড়তে পারে। বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। সভাপতি বলেন,দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলওয়ে জংশন সংলগ্ন এলাকায় কৃষি রপ্তানী প্রক্রিয়া অঞ্চল করার দাবি জানিয়ে আসছে। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও বগুড়া জেলার মূল রেলপথের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটান হতে কাঁচামাল আমদানী এবং উৎপাদিত পণ্য রপ্তানীতে পরিবহন খরচ কম হওয়ায় প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে দেশের ব্যবসায়ীরা প্রতিদ্বন্দিতায় টিকে থাকতে পারবে। ফলে এ অঞ্চলের শিক্ষিত ও অর্ধশিক্ষিত ত্রিশ থেকে পঞ্চাশ হাজার যুবকের কর্মসংস্থান হবে।
চেম্বার সভাপতি চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকামুখী আন্ত:নগর একটি  ট্রেন রাতের বেলা চালুর দাবি জানান। তিনি জেলার দাবি ও প্রকল্পগুলো বাস্তবায়নে  সং¤িøস্ট সকলের সহযোগিতার জন্য অনুরোধ জানান।


এ জাতীয় আরো খবর