বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সখীপুরে বসত বাড়ি রক্ষার্থে জনতার বিক্ষোভ,মশাল মিছিল

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৪-১২-২৭ ২০:৪৪:২৫

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে শতবছরের পুরাতন বসত বাড়ি উচ্ছেদ বন্ধে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে স্থানীয় জনতা। শুক্রবার সন্ধ্যা ৭টায় সখীপুর -ঢাকা ও সাগরদিঘী সড়কে বন বিভাগের বিরুদ্ধে মশাল মিছিল সহ বিক্ষোভ কর্মসূচী পালন করে। এতে স্থানীয় বিএনপির বিভিন্ন নেতাকর্মীসহ শহস্রাধিক মানুষ অংশ নেয়। এর আগে জুমার নামাজ শেষে উপজেলার কচুয়া, সোলাপ্রতিমা, কলমেঘা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 
গত বৃহস্পতিবার রাতে জেলা প্রসাশক ও টাঙ্গাইল বন কর্মকর্তার বরাত দিয়ে বনবিভাগের জমিতে গড়ে তুলা অবৈধ স্থাপনা ও বাড়ি ঘর সরিয়ে নিতে মাইকিং করেন স্থানীয় বনকর্মকর্তা। মাইকিং শুনার পর থেকেই স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। 
ক্ষুব্ধ জনতারা জানায়, আমাদের পৈত্রিক বসতবাড়ি যেখানে কোন বন নাই, বাপ-দাদার কবর আছে, সেই পুরাতন জমিতে ঘর দিতে গেলে ফরেস্টাররা মামলা দেয়। জোরপূর্বক বাড়ি ঘর ভেঙে দেয়। তাই আমরা বনায়নের এই কালো আইন বাতিল চাই।
বসত বাড়ি ও স্থাপনা ভাঙার প্রতিবাদে মশাল মিছিল শেষে তালতলা চত্বরে বক্তব্য করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, ভিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল প্রমুখ।
এবিষয়ে জেলা সহকারী বন কর্মকর্তা আবু সালেহ আহমেদ বলেন, বন ধ্বংস করে ও বনের জমি দখলে করে অবৈধ ভাবে স্থাপনা   নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে মাইকিং করা হয়েছে। শতবছরের পুরাতন কোন বাড়ি ঘর ভাঙার কথা বলা হয় নাই।


এ জাতীয় আরো খবর