বুধবার, আগস্ট ২৬, ২০২৬

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ আহত দুই

  • মোঃ সোবাহানমিয়া,
  • ২০২৪-১২-২৫ ১৮:০৯:১৮

মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় খবির খাঁন (৭৫ বছর) ও মোটরসাইকেল চালক মিনহাজ (১৫) দুজনেই আহত হয়। রবিবার(২২ ডিসেম্বর) সকালে উপজেলার দ্বিতীয়খন্ড এলাকার আঞ্চলিক সড়কে দূর্ঘটনাটি ঘটে।
আহত খবির খাঁন দ্বিতীয় খন্ড ইউনিয়নের নদীরপাড় মৃধাকান্দি গ্রামের মৃত মজিদ খাঁনের ছেলে। মোটরসাইকেল চালক মিনহাজ, উত্তর বহেরাতলা ইউনিয়নের চরগজারিয়া সরদার কান্দি গ্রামের কাশেম সরদারের ছেলে।
মিনহাজ বীর মুক্তিযুদ্ধা মো: রেজাউল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেন।
জানা গেছে, খবির খাঁন অটোরিকশা থেকে নামার সময়, পিছনে থেকে আসা মোটরসাইকেল টি সজোড়ে ধাক্কা দিলে খবির খান মাটিতে পড়ে যায়। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল টি। পড়ে স্থানীয়রা তাদের দুইজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্মরত চিকিৎসক খবির খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।


এ জাতীয় আরো খবর