মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নগরীতে আদালতের রায় উপেক্ষা আইনজীবিকে প্রাননাশের হুমকি

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১২-২৫ ১৭:৪৮:৪২

স্টাফ রিপোর্টার ঃ নগরীর  আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামের সরদার পাড়ায় বাসিন্দা এ্যাডঃ ইয়ারুল ইসলামের পিতা, মাতা, ও চাচার কাছ থেকে , আপন ভ্রাতা এস,এম হাবিবুর রহমান রেজিঃকৃত দলিল মূলে খরিদ করে। উক্ত দলিল হইতে আপন ভ্রাতা এস,এম হাবিবুর রহমান এর নিকট হইতে ২০১৪ সালে হেবাবীল এওয়াজ দলিল মূলে খরিদ করে। যাহা বি,আর এস ৬৯৩,১২৮৫,১২৩৪ খতিয়ানে রেকর্ড লিপিবদ্ধ হয়। উক্ত রেকর্ডের বিরুদ্ধে বিজ্ঞ  ল্যান্ড সার্ভে ট্রাইব্যুাল, খুলনায় ল্যান্ড Ñ ৯৮৯/ ১৪ নং মোকদ্দমা দায়ের করেন। উক্ত মোকদ্দমা এস,এম ইয়ারুল ইসলমের পক্ষে বিজ্ঞ বিচারক সুনান্দ বাগচী রায় প্রদান করেন। উক্ত রায়ের জমি সীমানা সার্ভেয়ার আমিন দ্বারা নির্ধারন করে বাউন্ডারী, গাছের পিলা ও নেট দিয়ে ঘেরা বেড়া দিয়া বসবাস করে  আসতেছে। ভুক্তভোগি  এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন  গত ১০ ডিসেম্ভর সকাল আনুমানিক ১১ টার দিকে ভূমি দস্যু সরদার বাবুল ও রাসেল উক্ত জমির সীমানার নেট খুটি তার কেটে  ড্রেনে ফেলে এবং প্রাননাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে উক্ত ভূমি দস্যুদের বিরুদ্ধে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আড়ংঘাটা থানা আদালতে মামলা দায়ের করেন। যার সি,আর-১০০/২০২৪। বিজ্ঞ আদালত উক্ত মামলা  পি.বি.আইতে প্রদান করেন।  ইয়ারুল ইসলাম বলেন আমার  সকল কাগজ পএ কর, খাজনা সঠিক । কিন্তু আসামীদের কোন কর খাজনা হাল রেকর্ড ও সঠিক কাগজ পএ নাই। আসামীরা অন্যের জমি গ্রাস করে আসছে দির্ঘদিন ধরে। সেই লোভে আমার  জমির সীমানার ক্ষতি করেছে। এ বিষয়ে তিনি সরকারী উচ্চ পর্যায়ের মহলের ও প্রশাসনের  আশু হস্তক্ষেপ কামনা করেন। 

 


এ জাতীয় আরো খবর