চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল,কোর্ট ঘেরাও ও সমাবেশ কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখা। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আদালত থেকে বিস্ফোরক, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামি আ’লীগ নেতা-দোসরদের ৪৮ ঘণ্টার মধ্যে জামিন দেওয়া হচ্ছে এমন অভিযোগে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার(১৯ এপ্রিল) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে মিছিলটি বের হেয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভভনের মুলগেটে অবস্থান নেয়। এখানে চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালত আওয়ামী দোসরদের সুষ্ঠ বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করে।
পরে জেলা আইনজীবী সমিতি ভভনের সামনে সড়কের উপর বসে পড়ে ছাত্ররা ও বিভিন্ন দাবিতে ¯েøাগান দিতে থাকে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদের ওপর হামলা ও মামলা হয়েছিল তাদের আইনজীবীদেরকে এক সপ্তাহ পর্যন্ত মামলার নথি সরবরাহ করা হয়নি। অথচ আওয়ামীলীগের গুম ও খুনের মামলার আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে জামিন দিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে আবারও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আদালতের কয়েকজন বিচারক। তবে এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরও কঠিন আন্দোলন ও কর্মসূচির ঘোষনা দেন তাঁরা। আন্দোলনকারীরা চিহ্নিত কয়েকজন আইনজীবীকেও ফ্যাসিস্টের দোসর বলে দাবি করেন। তাঁরা ওইসব আইনজীবীকে আইনজীবী সমিতি থেকে বহিস্কারের দাবি জানান। তাঁরা অভিযোগ করে বলেন, কেউ কেউ কোর্টে বসে আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। তাঁরা রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছেন।
পরে আইনজীবী সমিতির সভাপতি সোলায়মান বিষু ও সাধারণ সম্পাদক একরামুল হক পিন্টু ছাত্রদের মাঝে এসে তাঁদের বিভিন্ন যৌক্তিক দাবি পূরণে চেষ্টার আশ্বাস দিলে দুপুওে কর্মসূচি শেষ হয়। ঘেরাও কর্মসূচীতে বক্তব্য দেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুর রাহিম,সদস্য সচিব সাব্বির আহমেদ, বাইজিদ ইসলাম জীবন, মোত্তাসিন বিশ্বাস, তানভীর আলী, রাসেল আলীসহ অন্যরা। কর্মসূচীতে সমগ্র জেলা থেকে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন।