দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় আমেরিকান প্রবাসীদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩২ পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে দাগনভূঞা বাজারের আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মাঠে দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গৃহনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান, আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ এনায়েত উল্যাহ, দাগনভূঞা আমেরিকাস্থ প্রবাসী সংগঠনের উপদেষ্টা ফারুক আহম্মেদ সুমন, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, দৈনিক কালবেলা ফেনী জেলা প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।