মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-১৮ ২৩:১০:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘প্রবাসীর অধিকার-আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ-আমাদের সবার’ ¯েøাগানে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস -২০২৪ উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি  অফিস এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়।
র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ=পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসির অধ্যক্ষ মঈন উদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তা কার্ত্তিক কুমার প্রাং। সূচনা বক্তব্যে অভিবাসন সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, এনজিও প্রয়াস এর মানবপাচার প্রতিরোধ প্রকল্পের ব্যবস্থাপক দুরুল ইসলাম, ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্পের কো-অর্ডিনেটর আশিকুজ্জামান ও সফল প্রবাসী মনিরুল ইসলাম। অনুষ্ঠানে একজন ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
সভায় জানানো হয়, গত একযুগে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ৬২ হাজার ৯৩৩ জন কর্মী বিশে^র বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য পাড়ি জমিয়েছেন। তার মধ্যে ২০১৫ সালে গেছেন ৪ হাজার ৫৩৮ জন, ২০১৬ সালে ৫ হাজার ৬৮৩ জন, ২০১৭ সালে ৬ হাজার ৬০২ জন, ২০১৮ সালে ৬ হাজার ৮৮৯ জন, ২০১৯ সালে ৫ হাজার ৬১২ জন, ২০২০ সালে করোনা মহামারির বছরে কমে গিয়ে বিদেশ যান ১ হাজার ৮৮১জন, ২০২১ সালে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে বিভিন্ন দেশে যান ৪ হাজার ২৬২ জন, ২০২২ সালে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিদেশ যান ৯ হাজার ১১৪ জন কর্মী, ২০২৩ সালে ১০ হাজার ৬৫৯ জন এবং চলতি বছর নভেম্বর মাস পর্যন্ত বিদেশে গেছেন ৭ হাজার ৬৯৩ জন।
সভায় জেলা প্রশাসক দালালের ফাঁদে পা না দিয়ে দক্ষতা অর্জন করে বৈধভাবে নিরাপদে বিদেশ যাবার জন্য বিদেশ গমনেচ্ছুদের প্রতি আহŸান জানান। তিনি আরও বলেন,-শুধুমাত্র দক্ষতা অর্জন করে বিদেশ যাবার কারণে ফিলিপাইনের প্রবাসীরা অনেক টাকা বেশি বৈদেশিক মূদ্রা আয় করেন। পক্ষান্তরে আমাদের কর্মীদের দক্ষতা না থাকায় অনেব বেশি লোক বিদেশের যাবার পরও তাদের থেকে অনেক কম মূদ্র আয় করেন। কাজেই যে কাজে যাবেন, সেই কাজটির বিষয়ে দক্ষতা অর্জন করে বৈভাবে বিদেশে যাবেন, তাহলে কাজ না পেয়ে বা প্রতারিত হবার সম্ভাবনা থাকবে না এবং বেশি পরিমাণ বৈদেশিক মূদ্রা অর্জনে সক্ষম হবেন।

 


এ জাতীয় আরো খবর