ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উৎযাপন উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিজয় দিবসের আলোচনা সভা, দোয়া মাহফিল, মোটর শোভাযাত্রা এবং প্রীতিভোজ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভায় খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা -২ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জু নজরুল ইসলাম মঞ্জু বলেছেন‘‘ বিগত ১৬ বছর বিএনপি'র ব্যানারে সভা সমাবেশ করা বাংলাদেশ থেকে উঠেয়ে দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচার সরকার। শেখ হাসিনা ও তার দোসরদের জুলুমের মাত্রা এমন পর্যায়ে গিয়েছিল বিএনপি'র কর্মীরা পরিচয় দিতে পারতো না। রাষ্ট্রিয় বাহিনীকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিনত করে বিএনপির নেতা-কর্মীদেরকে গুম-খুনের মধ্য দিয়ে স্বজনহারা করেছে। এমনকি বিএনপি'র কোন নেতাকর্মীর স্বজন মারা গেলেও তাদের দেখতে যেতে পারিনি । অসুস্থ মা, বাবা, স্ত্রী, সন্তানসহ স্বজনদের চিকিৎসার জন্য পাশে দাড়াতে পারিনি । লক্ষ লক্ষ গায়েবী মামলা দিয়ে গণগ্রেপ্তার করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন করা হয়েছে। নিজেদের মসনদ টিকিয়ে রাখতে বিরোধী মতাদর্শের নেতাকর্মীদেরকে গণহত্যা, জেল জুলুম এবং নির্যাতনের মধ্যে দিয়ে কন্ঠরোধ করা হয়েছে। এমন একটি বিভিশিকাময় পরিস্থিতে আমরা জনগণের কথা বলতে পারিনি। দীর্ঘ আন্দোলন সংগ্রামে ফলে আমরা কাংখিত বিজয় লাভ করেছে। দেশপ্রেমিক ছত্র-জনতা ও গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনাকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন এ বিজয় যেন কোনভাবে ম্লান না হয় সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে।
তিনি আরো বলেন, দুর্ণীতির মধ্যে দিয়ে লুটপাট করা ভঙ্গুর অর্থনৈতিক দলীয় ক্যাডারের ভূমিকায় থাকা রাষ্ট্রিয় প্রতিষ্ঠান গুলো ঢেলে সাজাতে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাষ্ট্র পুনঃগঠনে নতুন ভাবে দেশ গড়ার কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে সহযোদ্ধা হিসাবে কাজ করতে হবে।’’ তিনি খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
খানজাহান আলী থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেকেন্দার জাফরুল্লাহ খান শাচ্চু, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপির সাবেক সিনিয়ন যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, নিজাম উর রহমান লালু, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, আরিফুর রহমান মিঠু, আনোয়ার হোসেন, মুজিবুর রহমান মোল্লা, এইচ এম মালেক, এডভোকেট গোলাম মাওলা, এডভোকেট আবুল হোসেন, মজিবর রহমান ফয়েজ, রবিউল ইসলাম, মেজবাহ উদ্দিন মিজু, মোস্তফা কামাল, ইসাহাক তালুকদার, আলমগীর হোসেন, আব্দুল্লাহ মাস্টার, মিজানুর রহমান খোকন, আশরাফ হোসেন, জাহিদ কামাল টিটো, এডভোকেট ওমর ফারুক বনি, মাওলানা আব্দুল গফফার, এডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আনিসুর রহমান, মনিরুজ্জামান মনি, হারুন অর রশিদ ও পারভেজ মোড়োল । বক্তৃতা করেন অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম শুকুর, আব্দুর রব মুন্সী, আরিফুর রহমান মন্টু, গোলজার হোসেন, মোল্লা সোলায়মান হোসেন, ইউপি সদস্য মোঃ গোলাম কিবরিয়া, মোহাম্মদ হাদিউজ্জামান, বিল্লাল হোসেন, পলাশ মোল্লা, গোলজার হোসেন, কাজী আব্দুল ওহাব, আব্দুল হালিম, শেখ ইফতেখায়রুল আলম বাপ্পি, মোহাম্মদ পলাশ, সৈয়দ শাহজাহান আলী, ফখরুল ইসলাম, জামাল হোসেন, আরিফুর রহমান, মিয়া একলাছ হোসেন, জাহাঙ্গীর হোসেন, সোলাইমান, মাহবুব, ওবায়দুর রহমান, মুক্তার হোসেন, নাসির উদ্দিন, পলাশ সাবেক ও বর্তমান ছাত্র নেতা এস এম ফিরোজ আহমেদ, মাসুদ রুমি, মহিম আহমেদ রুবেল, মাহমুদুল হাসান মুন্না, মোহাম্মদ জুয়েল রহমান, নাজমুল হাসান, জিএম বাজিকুল হাসান বাপ্পি, রাসেল হাসান রানা, সালাউদ্দিন শানু, শাহরিয়ার হাসান প্রিম, সজল আকন নাসির, রিয়াদ পারভেজ বাফি, মোহাম্মদ তুহিন ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ এর জুলাই - আগস্টে আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মোটরসাইকেল শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগি সংগঠনের কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আেেন্দালনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।