চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে গত সোম ও মঙ্গলবার(১৭ ডিসেম্ববর) টানা দু’দিন যাবৎ বন্ধ রয়েছে গেটলক,মহানন্দা,লোকালসহ সকল প্রকার বাস চলাচল। এমনকি দু’দিনই একবেলা করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন গন্তব্যেও বাস চলাচল করতে দেয় নি রাজশাহীর মালিক-শ্রমিকরা। ফলে ভোগান্তিতে রয়েছেন সাধারণ যাত্রীরা। কর্মহীন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা। লোকসানে চাঁপাইনবাবগঞ্জের মালিকরা।চাঁপাইনবাবগঞ্জের বাস মালিক ও শ্রমিক সূত্র জানায়,গত সোমবার(১৬ ডিসেম্বর) সকালে রাজশাহীর তানোরে রাজশাহীর বাস শ্রমিকদের সাথে সিএনজি চালকদ্রে দ্বন্দের জেরে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। এরই জেরে গত সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চলাচলকারী সকল বাস চলাচল বন্ধ রয়েঝে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে গত সোমবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল করতে দেয় নি রাজশাহীর মালিক শ্রমিকরা।
তবে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের মালিক -শ্রমিক নেতৃবৃন্দকে রাজশাহীর মালিক- শ্রমিকরা বাস চলাচল পূনরায় শুরু করার আশ^াস দিয়েছে। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,রাজশাহীর শ্রমিকদের সকল সমস্যা মিটে নি। তবে যে কোনভাবেই হোক বাস চলাচল শুরু করা হবে। তবে শুরু না হওয়া পর্যন্ত শংকা রয়েছে বলেও জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নেতৃবৃন্দ।
্এদিকে সংশ্লিস্টরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জের আভ্যন্তরীন ব্যতীত সকল রুটের বাস চলাচল মুলত: রাজশাহী উপর দিয়ে হবার কারণে ঘণ ঘণ সমস্যার সৃষ্টি হচ্ছে। কখনও রাজশাহীর মালিক-শ্রমিকদের সাথে চাঁপাইনবাবগঞ্জের মালিক-শ্রমিক দ্বন্দে আবার কখনও রাজশাহীর অভ্যন্তরীণ দ্বন্দেরও শিকার হচ্ছেন চাঁপাইনববাবগঞ্জের মালিক-শ্রমিকরা। এমনকি চাঁপাইনবাবগঞ্জের মালিক- শ্রমিকদের নিজেদের দ্বন্দ বা শ্রমিকদের নিজেদের দ্বন্দেও বন্ধ হয়ে যাচ্ছে রাজশাহী পর্যন্ত বা রাজশাহী হয়ে বাস চলাচল। আর সকল দ্বন্দের বলি হচ্ছেন সাধারণ যাত্রীরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আঞ্চলিক রুটে নওগাঁ দিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিকল্প একটি রুট থাকলেও সেই রুট অনেক ঘোরাঘুরির। সড়কের মানও উন্নত নয়। ফলে ওই রুট তেমন চালু নয়। ফলে রাজশাহীর হাতে সবসময় এক প্রকার জিম্মি চাঁপাইনবাবগঞ্জের মালিক, শ্রমিক সর্বোপরি যাত্রী সাধারণ।
চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক গ্রæপ উপদেষ্টা আমিনুল ইসলাম সেন্টু বলেন, দুরপাল্লার সমাধান হয়েছে। বাস চলছে। বুধবার থেকে সকল অচলাবস্থা কাটার আশ^াস মিলেছে। রাজশাহীর আভ্যন্তরীণ সংকট মিটে গেছে। রাজশাহী পক্ষ বুধবার থেকে বাস চালাতে বলেছে। চাঁপাইনবাবগঞ্জ ট্রাক,ট্যাকলরী ও কভার্ড ব্যান শ্রমিক ইউনিয়ন সভাপতিসাইদুর রহমান বলেন, আশা করা হচ্ছে বুধবার থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীসহ সকল রুটে বাস নির্বিঘেœ চলবে।
তবে ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন,চলাচল শুরু না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। রাজশাহীর শ্রমিকদেও একটি গ্রæপ অনির্দিষ্টকাল বাস চলাচল বন্ধের হুমকি দিয়েছে।
উল্লেখ্য, প্রায়ই অশান্ত থাকা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে গত গত এক মাসেরও কম সময় আগে নভেম্বরের ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের নিজেদের দ্বন্দের জেরে টানা চারদিন বাস চলাচল বন্ধ ছিল। এর আগে গত ২৮ থেকে ৩০ অক্টোবর টানা তিন দিন শ্রমিক মারধরের জেরে রাজশাহী রুটে ও দুরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ থাকে।