সোমবার, আগস্ট ১৭, ২০২৬

নাচোল আ’লীগ নেতা পৌর সাবেক মেয়র ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-১৬ ২০:৫৪:১৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জের  তিন উপজেলা থেকে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এদের মধ্যে রয়েছেন নাচোল পৌরসভার সাবেক মেয়র  ও নাচোল পৌর আ’লীগ সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালু(৫০), নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,বঙ্গবন্ধু পরিষদের  উপজেলা সভাপতি ও নাচোল মহিলা কলেজের শিক্ষক মশিউর রহমান বাচ্চু(৪৭), চাঁপাইনবাবগঞ্জের পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজন(৪০) ও শিবগঞ্জের  আ’লীগ কর্মী লিটন(৩৭)। সোমবার(১৬ডিসেম্বর) বিভিন্ন সময় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম বলেন, সরকার পরিবর্তনের পর দায়ের একটি বিস্ফোরক ও চাঁদাবাজি মামলার তদন্তেপ্রাপ্ত আসামী সাবেক পেীর মেয়র ও আ’লীগ নেতা আব্দুর রশিদ খাঁন ঝালু এবং সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা মশিউর রহমান বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোররাতে পৌর এলাকার নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর তাঁদের বিকালে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, সোমবার বিকালে রাজনৈতিক মামলায় জেলা শহরের বালুবাগান থেকে গ্রেপ্তার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, সোমবার সকালে বিজয় দিবসের ফুল দেয়া নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আ’লীগ কর্মী লিটন ধাইনগর ইউনিয়নের রানীনগর ত্রিচক এলাকায় বাড়ির নিকটের সড়ক থেকে গ্রেপ্তার হয়।


এ জাতীয় আরো খবর