মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সখীপুরে ছাত্র অধিকার পরিষদ এর কমিটি গঠন

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৪-১২-১৩ ১৭:২৭:১৬

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাংগাইলের সখীপুর উপজেলায় ছাত্র অধিকার পরিষদ এর ৭২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্র অধিকার পরিষদ এর প্যাডে সাদিক বাপ্পি কে সভাপতি, আদনান হোসাইন কে সাধারণ সম্পাদক এবং খাইরুল ইসলাম শুভ কে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষনা করা হয়। টাংগাইল জেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি ফাহাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নবাব আলীর স্বাক্ষরে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। 
নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ২০১৮সাল থেকে ছাত্র পরিষদ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে অধিকার আদায়ে কাজ করে আসছে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামীতে সখিপুর উপজেলার ছাত্রদের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং উপজেলার সকল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় সকলের সার্বিক সহযোগিতা ও পাশে থাকার অনুরোধ জানান।

 


এ জাতীয় আরো খবর