চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর অভিযানে ৩৯৪ বোতল ফেনসিডিল জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পপতিবার(১২ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে শিয়ালমারা বিওপির একটি টহলদল গোপন খবরের ভিত্তিতে শিবগঞ্জের শাহাবাজপুর ই্উনিয়নের সীমান্তবর্তী শিয়ালমারা গ্রামে অভিযান চালায়। অভিযানে গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে থেকে ওই ৪৯৪ বোতল ফেনসিডিল জব্দ হয়।
৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট গোলাম কিবরিয়া বলেন, বৃহস্পতবার ভোররাতে চোরাকারবারিরা ভারত হতে আনা ফেনসিডিল রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহনের উদ্দেশ্যে ওই বাগানে বস্তায় ভরে জড়ো করে রেখেছে মর্মে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এমন খবর জানার পর অভিযান চালানো হয়। জব্দ ফেনসিডিল শিবগঞ্জ থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি সীমান্তে কড়া নজরদারি অব্যহত রেখেছে বলেও জানান অধিনায়ক।