মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক কমিটি ঘোষণা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-১২-১২ ০৯:৩৬:১৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও আদর্শ শিক্ষক ফেডারেশন অধিভুক্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বসুরহাট বাজারের আজমিরী হোটেল এন্ড পার্টি সেন্টারে এ কমিটি ঘোষনা করেছেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে গত শনিবার উপজেলার সকল শিক্ষকদের নিয়ে বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসায় সমিতি অভিষেক ও সম্মেলনের মাধ্যমে এ কমিটি করা সিদ্ধান্ত হয়।
কমিটিতে আহ্বায়ক শেখ সাদীশেখ সাদী ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক আবদুর রহমান, মোহাম্মদ শাহ আলম, শাখাওয়াত হোসেন, আবদুর রাজ্জাক, নুর আলম সিদ্দিকী, বেগম তাছলিমা আবেদা, ফরিদ উদ্দিন রাশেদ, আবদুল জলিল, সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব হারুনুর রশীদ, মো. সফি উল্যাহ, সদস্য সাইফুর রহমান উজ্জল, মাওলানা ইব্রাহিম, হিমাংকুরী, মো. কায়সার আলম, মিজানুর রহমান, ইসমাইল হোসেন সিরাজী, পলাশ চন্দ্র রায়ের নাম ঘোষনা করা হয়।

 


এ জাতীয় আরো খবর