সোমবার, জুলাই ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি নেতা বাইরুল ইলামের মৃত্যু,বিএনপি মহাসচিবের শোক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-১১ ২১:৪৮:১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি,জেলার গোমস্তাপুর উপজেলা পরিষদ ও গোমস্তাপুরের আলীনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান এবং গোমস্তাপুর উপজেলা বিএনপির বর্তমান আহব্বায়ক বাইরুল ইসলাম(৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় ঢাকার বাংলাদেশ ষ্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার(১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আলীনগর স্কুল ও কলেজ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এদিকে বাইরুল ইসলামের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক  ও দূ:খ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা প্রকাশ করেছেন। বিএনপির সহ-দফতর সম্পাদক এড.তাইজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মহাসচিবের শোক বার্তা জানানো হয়। এছাড়া তাঁর বাইরুল ইসলামের মৃত্যুতে জেলা বিএনপির পক্ষে সদস্য সচিব রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
বাইরুল ইসলামের জানাজা নামাজে অংশ নেন সাবেক বিএনপি এমপি হারুনুর রশীদ,রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা বিএনপির আহব্বায়ক গোলাম জাকারিয়া  সহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এদিকে বাইরুল ইসলামের মৃত্যুতে আগামী ১৪ ডিসেম্বর গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপির পূর্বনির্ধারিত সম্মেলন স্থগিত করা হয়েছে।


এ জাতীয় আরো খবর