বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-১০ ২১:০৪:১২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগ সভানেত্রী জ্ুঁই আক্তারকে (৪০) বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর মহল্লার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের একটি দল। তিনি গত ৪ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ শহরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের নেতা মো. ইউসুফের দন্ডবিধি ও বিস্ফোরক উপাদানাবলী আইনে দায়েরকৃত মামলার তদন্তেপ্রাপ্ত আসামী বলে জানিয়েছে পুলিশ। তিনি চাঁপাইনববাবগঞ্জ পৌর যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের স্ত্রী।
সদর থানার অফিসার ইনচার্জ(এসআই) রইস উদ্দিন বলেন, মঙ্গলবার বিকালে জ্ুঁই আক্তারকে আদালতে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর