সাতক্ষীরা : স্থানীয় পত্রিকা দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আমিরুজ্জামান বাবু’র ছোট চাচা মো: কামরুজ্জামান আজাদ (৬৫) মৃত্যুবরণ করেছেন(ইন্না............রাজিউন)। তিনি সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। মোঃ কামরুজ্জামান সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার বাসিন্দা।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান , সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটু, সিনিঃ সহ—সভাপতি বাংলাভিশন টেলিভিশন ও বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ—সভাপতি দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলিম, সহ—সাধারণ সম্পাদক দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার শেখ সিদ্দিকুর রহমান, সহ—সাধারণ সম্পাদক দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, প্রচার সম্পাদক দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবীর হোসেন লিয়ন, সাংস্কৃতিক সম্পাদক ও সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আবু হুরাইরা, আইন সম্পাদক ও দৈনিক ৭১ এর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড এ বি এম সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক আজাদ বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, কার্যকরী সদস্য দৈনিক কাফেলা পত্রিকার চিফ রিপোর্টার মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান, দি ডেইলি এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি নূর মোহাম্মাদ পাড়, দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোরশেদুল হক, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম পান্না, দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।