বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

টাঙ্গাইলে জনতার হাতে গণপিটুনির শিকার ডাকাত নিহত

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-১২-১০ ২০:৪৫:১১

প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পলাশতলী গ্রামে ডাকাতি করতে এসে জনতার হাতে গণপিটুনির শিকার আহত ফরিদ মিয়া(৪৮)নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে।রোববার রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।সোমবার রাতে তার মরদেহ টাঙ্গাইলের সখিপুর উপজোর কালিয়ান গ্রামে দাফন করা হয়।নিহত ফরিদ ডাকাত ওই গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান,শনিবার রাতে কালিহাতী উপজেলার পলাশতলী গ্রামে একটি বাড়িতে ডাকাতি করতে যায় ফরিদ ডাকাত।বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করে।এর পর মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ডাকা ডাকি করা হয়।তখন আশে পাশে সকল লোজজন একত্রিত হয়ে হাতে নাতে ফরিদ ডাকাতকে ধরে গণপিটুনি দেয়।পরে পলিশের সহযোগিতায় স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করান।
রোববার রাতে চিকিৎধীন অবস্থা টাঙ্গাইল জেনারেল হাসপালে তার মৃত্যু হয়।
এব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম ভূইয়া জানান,শুনেছি স্থানীয়রা তাকে গণপিটুনির পর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এ জাতীয় আরো খবর