পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে টঙ্গীর বনমালা এলাকায় দুইজন মারা গেছে। সোমবার (৯ই ডিসেম্বর) রাত ১০ টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তারা দুইজন রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, নিহতরা বাবা ও ছেলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।