রবিবার, অক্টোবর ৪, ২০২৬

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ড. ইউনূসের বিরুদ্ধে পাঁচ মামলা বাতিলের রায় বহাল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-০৮ ১১:০৩:০৮

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন।  
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা লিভ টু আপিল রোববার খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।  
এই আদেশের ফলে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রইলো বলে জানান ড. ইউনূসের এর আইনজীবী। 
২০১৯ সালের ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী। তারা হলেন আব্দুস সালাম, শাহ আলম ও এমরানুল হক। একই বছর হোসাইন আহমেদ ও আব্দুর গফুরও মামলা করেন। এসব মামলা বাতিল চেয়ে ড. মুহাম্মদ ইউনূস ২০২০ সালে হাইকোর্টে আবেদন করেছিলেন। তখন হাইকোর্ট মামলা বাতিলে রুল জারি করেছিলেন। পৃথক শুনানি শেষে গত ২৪ অক্টোবর হাইকোর্ট এই রায় দেন।


এ জাতীয় আরো খবর