বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন, কারাগারে স্ত্রী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-০৪ ২৩:২১:১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্বামী রুমন আহমেদের (২৩) গোপনাঙ্গ কর্তন চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় স্ত্রী তাজরিন বেগমকে (২২) কারাগারে পাঠিয়েছে আদালত।গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে রুমনের বাড়িতে এ ঘটনা ঘটার পর মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে (বুধবার ৪ ডিসেম্বর) ছেলের বৌ এর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন শ্মাশুড়ি রুবি বেগম। মামলার পর  অভিযান চালিয়ে বুধবার ভোররাতে তাজরিনকে স্বামীর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাত্র একমাস পাঁচদিন পূর্বে বিয়ে হয় শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের পুরাতন ভান্ডার স্বরুপনগর গ্রামের মো. জামরুলের ছেলে রুমনের সাথে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের ভবানীপুর ডাইসাপাড়া গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে তাজরিনের। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ ছিল। এরই জেরে মঙ্গলবার ভোররাতে ধারাল হাসুয়া দিয়ে স্বামী রুমনের গোপনাঙ্গের অনেকটা কেটে দেন স্ত্রী তাজরিন। এতে গুরুতর আহত হন রুমন। রুমনকে পরিবারের সদস্যরা রক্তাত্ব অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর তিনি এখন বাড়িতেই আছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্তে ঘটনার বিস্তারিত জানা যাবে।
সংশ্লিস্ট ইউপি সদস্য আব্দুল খালেক ও গ্রাম পুলিশ আবদুল্লাহ আল মামুন বলেন, তাঁরা ছেলে ও তাঁর পরিবার এবং মেয়েটির সাথে কথা বলেছেন। ছেলেটি একটু সহজ সরল প্রকৃতির। কিছুটা মানসিক প্রতিবন্ধী ধরণের। সে বাবার ব্যবসায় সাহায্য করে। মেয়েটির আগে একবার বিয়ে হয়েছিল। ওই ঘরের একটি শিশু সন্তানও রয়েছে। ঘটনার পর সে স্বামীর বাড়িতেই ছিল। ঘটনাটি পারিবারিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হলেও তা সফল হয়নি।


এ জাতীয় আরো খবর