মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আটক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-০৪ ১০:৪৯:৪৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মো. নাজির উদ্দিন কার্তিক(২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।
গত মঙ্গলবার(৩ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে  প্রেস বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবি জানায়, মঙ্গলবার নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) আওতাধীন গোমস্তাপুরের বাংগাবাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সীমান্ত পিলার ২০৪ /এমপি হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারনে নাজিরকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি ভারতীয় নাগরিক। তিনি আরও স্বীকার করেন যে, তিনি ১০/১২দিন পূর্বে  অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তবে তিনি বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত পাসপোর্ট বা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেন নি। তাঁকে তল্লাশী করে ১০ ভারতীয় রুপী ও বাংলাদেশী আড়াইশ টাকা নগদ পাওয়া যায়। অধিকতর জিজ্ঞাসাবাদে তাঁর  উত্তর অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় এবং কোন বৈধ কাগজপত্র না পাওয়ায় তাঁকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞসাবাদ শেষে  এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে  ১৬’ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান বলেন, ওই ব্যাক্তিকে প্রাথমিকভাবে কিছুটা মানসিক সমস্যাগ্রস্থ বলে মনে হয়। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর