বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

টানা ৪ দিন যাবৎ বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্ত:জেলা ও আঞ্চলিক রুটে বাস চলাচল পূণরায় শুরু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-২৭ ২৩:০৩:১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিক নিয়ে গঠিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের সাথে জেলা ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিকদের মারামারি ও দ্বন্দের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন আভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে চাঁপাইনবাবগঞ্জের মালিকদের বাস চলাচল টানা চতুর্থ দিন বন্ধের পর বুধবার(২৭ নভেম্বর) পূণরায় চালু রয়েছে।
জেলা বাস মালিক গ্রæপ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন, মূলত: শ্রমিকদের দুটি পক্ষের দ্বন্দে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এখন প্রশাসন, বাস মালিক ও  শ্রমিকদেও মধ্যে সফল আলোচনায় বুধবার সকাল থেকে আবারও চলাচল শুরু হয়েছে। এটি অব্যহত থাকবে বলে আশা করা যায়। শ্রমিকদের সাথে মালিকদেরও কোন বিরোধ এখন আর নেই বলেও জানান তিনি।
জেলা ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বলেন, প্রশাসনের আশ^াসে বুধবার থেকে তাঁদের সংগঠনে থাকা বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে প্রশাসন ও মালিকদের নিকট শ্রমিকদেও কিছু চাওয়া আছে। যা নিয়ে পরে উদ্যোগ নেয়া হবে। এখন থেকে বাস যথারীতি চলাচল করবে।


এ জাতীয় আরো খবর