চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১ঘটিকায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব কমলেশ মজুমদার, সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুস্মিতা সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসমীন জাহান। অন্যান্যের মধ্যে সরকারী কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, চৌগাছা থানায় তদন্ত অফিসার জনাব কামাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, কৃষি কর্মকর্তা মুসা ব্বির হুসাইন,
চৌগাছা উপজেলা বি এন পির সভাপতি জনাব এম এ সালাম, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাও গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাসুদুল হাসান, উপজেলা জামায়াতে সেক্রেটারী জনাব মাও নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি জনাব কামাল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম রিতোম, উপজেলার সলুয়া গ্রামের শহিদ ছাত্র (বরিশাল বিশ্ব বিদ্যালয়ের) আল আমিনের পিতা আনোয়ার হোসেন। এছাড়া সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আহত ও শহিদদের পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহিদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।