বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ভোট গ্রহণ সম্পন্ন : চলছে গণনা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-২৩ ২১:৫১:০২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শহরের পুরাতন বাজারে অবস্থিত চেম্বার ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সোয়া ৪টা পর্যন্ত চলে। চেম্বার সূত্র জানায়,নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করছে। প্রতি প্যানেলে ১৮ জন করে ৩৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্যানেল দুটি হচ্ছে চেম্বারের বিদায়ী সভাপতি আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম এবং  হারুন-আনোয়ার- তরিকুল মোল্লার নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।
চেম্বার সদস্য নারী ও পুরুষ ভোটাররা স্বত:স্ফুর্তভাবে ভোট প্রদান করেছেন পছন্দের প্রার্থীকে। নির্বাচনে সাধারন পরিচালক পদে ১৩ জন এবং সহযোগী পরিচালক পদে ৫জন সহ  মোট ১৮ জন পরিচালক ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এছাড়া ট্রেড গ্রæপ অর্থাৎ জেলা ট্রাক মালিক গ্রæপ,বাস মালিক গ্রæপ, চাউল কল মালিক গ্রæপ ও সোনামসজিদ আমদানী-রপ্তানী কারক গ্রæপ থেকে ৪ জন পরিচালক তারা নিজেরাই ইতিমধ্যেই নির্বাচিত করেছেন।
ভোটে নির্বাচিত ও ট্রেড গ্রæপ থেকে নির্বাচিত মিলিয়ে মোট ২২জন পরিচালক হবেন। নির্বাচন নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩ সদস্যের নির্বাচনী আপিল বোর্ডে আপিল করা যাবে। আগামী ১ ডিসেম্বর মোট ২২ জন পরিচালক পরবর্তী মেয়াদের জন্য সভাপতি,সিনিয়র-সহসভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। অন্য ১৯ জন পরিচালক হিসাবেই থাকবেন।  নির্বাচনে মোট ভোটার ১৪৫৪ জন। এর মধ্যে সাধারণ ভোটার ১ হাজার ২৭৬ জন এবং সহযোগি ভোটার ১৭৮ জন। সাধারণ ও সহযোগী ভোটার পৃথক এবং তারা শুধু নিজ প্রার্থীদেরই ভোট দিয়েছেন।
জেলা আদালতের জিপি, পিপি, জেলা আইনজীবী সমিতির বিশিষ্ট আইনজীবীগণ ভোট পর্যাবেক্ষন ও ভোটগ্রহণ কার্যক্রমের দায়িত্বে রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।  ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন ৩ সদস্যের নির্বাচন বোর্ড।
নির্বাচন বোর্ড চেয়ারম্যান এড. সোলাইমান বিশু বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যাবতীয় প্রস্তুতি রয়েছে। সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়। তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গণনা চলছিল। 


এ জাতীয় আরো খবর