বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিশ^ এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-১১-২০ ১৪:৪৫:৫৯
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ’এন্টিমাইক্রোবিয়ালের অকার্যকারিতা: নিজে জানুন,অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময়’-শ্লোগাণে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ^ এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৪ উদযাপিত হয়েছে। বুধবার(২০ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযত্রাটি জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সদও উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. আখতারুজ্জামানের সঞ্চলনায় সভায় বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সদও ্উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী, জেলা কৃষি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের মানিক, পোল্ট্রি ফিড এসোসিয়েশন সভাপতি রাকিবুল ইসলাম বাবু, মো. আলাল, সাংবাদিক শহিদুল হুদা অলক, সেলিম রেজা প্রমুখ। এ সময় শিক্ষার্থী, খামারী ও বিভিন্ন ফিড কোম্পানীর প্রতিনধিরা উপস্থিত ছিল। বক্তরা বলেন,এন্টিমাইক্রোবিয়াল রোগাক্রান্ত প্রাণির জীবানু ধ্বংস করে। কিন্তু এর অপব্যবহারে তা অকার্যকর হয়ে যায়। তৈরী হয় এর প্রতি প্রাণিদেহে রেজিস্ট্যান্স। যা রোগ প্রতিরোধ না করে প্রাণিদেহের জন্য বড় হুমকির কারণ হয়। কাজেই সচেতনতা তৈরি করে এন্টিমাইক্রোবিয়াল ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

এ জাতীয় আরো খবর