মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কিশােরগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় ও গাছের চারা রােপন করছেন লে:কর্ণেল রিয়াজ

  • ফারুকুজ্জামান,কিশােরগঞ্জ :
  • ২০২৪-১১-১৯ ২৩:২৯:৪৭

দুর্বৃত্তদের  হামলায় ক্ষতিগ্রস্ত কিশােরগঞ্জ প্রেস ক্লাবের বিভিন্ন ভবন পরিদর্শনে ক্লাবের নবগঠিত কমিটি ও বিভিন পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং গাছের চারা রােপন করেছেন বাংলাদশ সেনাবাহিনীর লে:কর্ণেল রিয়াজুল করিম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিশােরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত বাংলাদশ সেনাবাহিনীর লে:কর্ণেল রিয়াজুল করিম গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিত হন এবং জেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযােগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের পদচারণায় কিশােরগঞ্জ প্রেস ক্লাবকে সবসময় প্রাণচঞ্চল দেখতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় কিশােরগঞ্জকে সন্ত্রাস ও অপরাধমুক্ত এবং জণগণের জানমালের সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী বদ্ধপরিকর।
প্রেস ক্লাবের নবগঠিত ও বিভিন পর্যায়ের সাংবাদিকদগণ সেনাবাহিনীর এই কর্মকর্তাক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পেশাগত দায়িত্ব পালনে তাদের সার্বিক সহযাগিতাও প্রত্যাশা করন।
পর তিনি দীর্ঘদিনের অচলাবস্থা প্রেস ক্লাব ভবন সহ সবকিছুর খোঁজ-খবর নেন ও সহযােগিতার মধ্য দিয়ে সকল সমস্যা নিরসনের আশ্বাস প্রদান করন।
এ সময় কিশােরগঞ্জ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি এ কে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সভাপতি অ্যাডভােকেট শেখ মাসুদ ইকবাল, সহ- সভাপতি (সহযাগী) অ্যাডভােকেট আহসানুল মােজাক্কির, সহ-সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সােহেল, কােষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ আল আকিল মােকাররম, অ্যাডভােকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল, সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী , কাউছার আহমেদ টিটু, সহযােগী সদস্য অ্যাডভােকেট নুরুজ্জামানসহ অন্যন্য সদস্যগণসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর