শনিবার, জুন ২৭, ২০২৬

চলতি বছরে বিয়ে করছেন উর্বী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-১৪ ০৯:৪৯:২০

নিয়মিত নাটক ও সিরিজে অভিনয় করছেন প্রিয়ন্তী উর্বী। সাবলীল অভিনয়ে দিয়ে এরই মধ্যে পর্দার প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। তবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ২০১৯ সালে  একটি তেলের বিজ্ঞাপনের মাধ্যমে।  নতুন খবর হল- অচিরেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই মডেল-অভিনেত্রী। চলতি বছরে বিয়ে করছেন উর্বী।
গণমাধ্যমকে উর্বী জানান, তিনি একটি সংবাদপত্রের বিপণন বিভাগের কর্মকর্তা। একটি প্রকল্প নিয়ে আলাপের মধ্যেই দুজনের বন্ধুত্ব; দেখা সাক্ষাৎ। তবে শেষ পর্যন্ত সেই প্রকল্পটা হয়নি; তবে সেই তরুণকে বিয়ে করছেন উর্বী। বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব; পরে বিয়ের প্রস্তাব, দুজনের পথচলাটা সিনেমার চেয়ে কম নয়।
চার মাস ধরে বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। বিয়ের কেনাকাটাও করছেন। এ বছরই পারিবারিকভাবে বিয়ে সারবেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।

সংবাদপত্রের কর্মকর্তাকে বিয়ে করছেন প্রিয়ন্তী উর্বী!
আপাতত পাত্রের নামটা বললেন না; তবে পরিচয় থেকে বিয়ের প্রস্তাবের সেই গল্পটাও শোনাতে গিয়ে প্রিয়ন্তী উর্বী বলেন চলতি বছরে জুলাইয়ে তার জন্মদিন ছিল। বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন। সমুদ্রের তীরে বসে ছিলেন। সিনেম্যাটিক স্টাইলে নায়িকাকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন। সেই বন্ধুর সেন্স অব হিউমারের অনুরাগী ছিলেন উর্বী।
এরপর আর ব্যাপারটা দুজনের মধ্যে আটকে থাকেনি; পারিবারিকভাবে গড়িয়েছে। কয়েক দফায় দুই পরিবারের মধ্যে আলাপ হয়েছে। এখন শুধু বিয়ের দিনক্ষণ ঘোষণার বাকি রয়েছে।


এ জাতীয় আরো খবর