রেহমান হিন্দি চলচ্চিত্রের একজন অন্যতম অভিনেতা।
যার চলচ্চিত্র কর্মজীবন ১৯৪০ দশক থেকে শুরু করে ১৯৭০ দশক পর্যন্ত বিদ্যমান ছিল।
তিনি গুরু দত্ত টিমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করতেন এবং চলচ্চিত্রে তার ভূমিকার জন্য সবচেয়ে পরিচিত ছিলেন।
প্যায়সা, চুরভিন কা চাঁদ, সাহেব বিবি আউর গুলাম, ওয়াক্ত ইত্যাদি তার উল্লেখযোগ্য চলচ্চিত্র।
জন্ম ১৯২১ সালের ২৩ জুন লাহোরে।
তিনি জব্বলপুরের রবার্টসন কলেজ থেকে স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেন।
তার পরিবারে ভাগ্নেদের মধ্যে রয়েছেন বিশিষ্ট পাকিস্তানি চলচ্চিত্র ও টিভি অভিনেতা ফয়সাল রেহমান এবং ফসিহ উর রেহমান। তার ছোট ভাই মাসুদ-উর-রেহমান পাকিস্তানের বিখ্যাত সিনেমাটগ্রাফার।
রেহমান ১৯৪২ সালে ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন এবং একজন পাইলট হিসেবে পুণায় প্রশিক্ষণ লাভ করেন।
৫ নভেম্বর ১৯৮৪ সালে অভিনেতা রেহমানের মৃত্যু হয়।